# title: অহর্ষী দ্য বেঙ্গল টাইগার

অহর্ষী নামের বাঘটি ভাল চিন্তা করছিল। সেটা শীতকাল ছিল এবং সে তখন তার থাবায় বরফের অনুভূতির সঙ্গে অভ্যস্ত হচ্ছিল। ম্যানগ্রোভের গরম তলতলে কাদার অনুপস্থিতি অনুভব করে, সে সামান্য শিহরিত হল। অহর্ষী অনেক কিছুরই অনুপস্থিতি অনুভব করছিল। কিভাবে সূর্য তার লোমে রাজকীয় কমলা রঙের আভা তৈরি করত,বা মধ্যাহ্নের উজ্জ্বলতার তীব্ররশ্মি কেমন তার কালো ডোরাগুলোকে খুব সপ্রতিভ এবং সবেগে ধাবমান কালো বজ্রের মতো করে তুলত, তার অনুপস্থিতি সে অনুভব করতো। সন্ধ্যেবেলার তাপে ঝিমানো এবং জঙ্গলের দ্রাক্ষালতার মধ্যে দিয়ে খন্ড হয়ে যাওয়া সূর্যের আলোকরশ্মি ধারণ করার অনুপস্থিতি অনুভব করতো। সে ভাবছিল যে সে কী আর কখনো গাছে থাকা দোয়েল পাখির ডাক শুনতে পাবে, বা বাতাসের পাকা আমের গন্ধ অনুভব করতে। এটা হল এমন অস্থায়ী, গ্লানিকর মুহূর্ত যা বাঘটি তার মনের মধ্যে চিত্রিত করে রাখার চেষ্টা করছিল। অহর্ষী তার বাড়ির অনুপস্থিতি অনুভব করছিল।
